Ask Question - Get Answer

1 Ans আমার পণ - মদনমোহন তর্কালঙ্কার

Asked by AL MaMun (4 Golds) Sunday, 17 Feb 2019, 11:57 AM at (Education Literature)

Please log in to answer, like and save
0
Save 0

<<< Previous
Log in to Answer Next >>>

Answer(s):


মদনমোহন তর্কালঙ্কার
আমার পণ

সকালে উঠিয়া আমি মনে মনে বলি,
সারাদিন আমি যেন ভাল হয়ে চলি।
আদেশ করেন যাহা মোর গুরুজনে,
আমি যেন সেই কাজ করি ভাল মনে।
ভাইবোন সকলেরে যেন ভালবাসি,
এক সাথে থাকি যেন সবে মিলেমিশি।
ভাল ছেলেদের সাথে মিশে করি খেলা,
পাঠের সময় যেন নাহি করি হেলা।
সুখী যেন নাহি হই আর কারো দুখে,
মিছে কথা কভু যেন নাহি আসে মুখে।
সাবধানে যেন লোভ সামলিয়ে থাকি,
কিছুতে কাহারে যেন নাহি দেই ফাঁকি।
ঝগড়া না করি যেন কভু কারো সনে
সকালে উঠিয়া এই বলি মনে মনে।

Answered by AL MaMun (4 Golds) Sunday, 17 Feb 2019, 11:57 AM

Please log in to Upvote, Downvote and Report
           

Related Q/A:

1 Ans তালগাছ - রবীন্দ্রনাথ ঠাকুর

1 Ans পাল্কীর গান - সত্যেন্দ্রনাথ দত্ত

1 Ans কোন্ দেশে - সত্যেন্দ্রনাথ দত্ত

1 Ans শহীদ স্মরণে - মোহম্মদ মনিরুজ্জামান

1 Ans বঙ্গবাণী - আবদুল হাকিম

2 Ans The first comedy name in English literature?

1 Ans খোকার সাধ - কাজী নজরুল ইসলাম

1 Ans ধনধান্য পুষ্পভরা - দ্বিজেন্দ্রলাল রায়

1 Ans রসাল ও স্বর্ণলতিকা - মাইকেল মধুসূদন দত্ত

1 Ans তুলনা - শেখ ফজলুল করিম