Ask Question - Get Answer

1 Ans পাছে লোকে কিছু বলে - কামিনী রায়

Asked by AL MaMun (4 Golds) Monday, 18 Feb 2019, 09:46 AM at (Education Literature)

Please log in to answer, like and save
0
Save 0

<<< Previous
Log in to Answer Next >>>

Answer(s):


কামিনী রায়
পাছে লোকে কিছু বলে

করিতে পারি না কাজ
সদা ভয় সদা লাজ
সংশয়ে সংকল্প সদা টলে,-
পাছে লোকে কিছু বলে।
আড়ালে আড়ালে থাকি
নীরবে আপনা ঢাকি,
সম্মুখে চরণ নাহি চলে
পাছে লোকে কিছু বলে।

হৃদয়ে বুদবুদ মত
উঠে চিন্তা শুভ্র কত,
মিশে যায় হৃদয়ের তলে,
পাছে লোকে কিছু বলে।

কাঁদে প্রাণ যবে আঁখি
সযতনে শুকায়ে রাখি;-
নিরমল নয়নের জলে,
পাছে লোকে কিছু বলে।

একটি স্নেহের কথা
প্রশমিতে পারে ব্যথা,-
চলে যাই উপেক্ষার ছলে,
পাছে লোকে কিছু বলে।

মহৎ উদ্দেশ্য যবে,
এক সাথে মিলে সবে,
পারি না মিলিতে সেই দলে,
পাছে লোকে কিছু বলে।

বিধাতা দেছেন প্রাণ
থাকি সদা ম্রিয়মাণ;
শক্তি মরে ভীতির কবলে,
পাছে লোকে কিছু বলে।

Answered by AL MaMun (4 Golds) Monday, 18 Feb 2019, 09:46 AM

Please log in to Upvote, Downvote and Report
           

Related Q/A:

1 Ans পাছে লোকে কিছু বলে - কামিনী রায়

1 Ans আয়রে আয় টিয়ে - ছড়া

1 Ans খুকির সম্পত্তি - জসীম উদদীন

1 Ans পরোপকার - রজনীকান্ত সেন

1 Ans প্রভাতী - কাজী নজরুল ইসলাম

1 Ans সবার আমি ছাত্র - সুনির্মল বসু

1 Ans স্বদেশীয় ভাষা - রামনিধি গুপ্ত

1 Ans রাখাল ছেলে - জসীম উদদীন

1 Ans Who is the first sonneteer in English literature?

1 Ans বৃষ্টির ছড়া - ফররুখ আহমদ