Ask Question - Get Answer

1 Ans বিদ্যার মাহাত্ম্য - হায়াত মাহমুদ

Asked by AL MaMun (4 Golds) Sunday, 17 Feb 2019, 11:51 AM at (Education Literature)

Please log in to answer, like and save
0
Save 0

<<< Previous
Log in to Answer Next >>>

Answer(s):


হায়াত মাহমুদ
বিদ্যার মাহাত্ম্য

যার বিদ্যা নাই সে না জানে ভালমন্দ।
শিরে দুই চক্ষু আছে তথাপি সে অন্ধ।।
সে চক্ষু বিদ্যার বিনে আর কারো নয়।
বিদ্যা বড় ধন নাহি শুন মহাশয়।।
বিদ্যাধন যে বা রাখে ধনী বলে তারে।
চোরে চুরি করিবারে সে ধন না পারে।।
যতেক খরচ করো তত সে বাড়য়।
খরচ করিলে ধন কম নাহি হয়।।
লোকের বিক্রম বাড়ে বিদ্যার বিধানে।
পশুতে অধম যেই বিদ্যা নাহি জানে।।
বিদ্যার মহিমা ভাই কহিতে না পারি।
বিদ্যা পড় বিদ্য শিখ শ্রম পরিহরি।।
যে ছেলে না জানে বিদ্যা গরু তাথে ভাল।
বনে ঘাস খায়া বয় গৃহস্থের হাল।।

Answered by AL MaMun (4 Golds) Sunday, 17 Feb 2019, 11:51 AM

Please log in to Upvote, Downvote and Report
           

Related Q/A:

1 Ans চাষী - রাজিয়া খাতুন চৌধুরাণী

1 Ans কানা বগীর ছা - খান মুহাম্মদ মইনুদ্দীন

1 Ans আত্মত্রাণ - রবীন্দ্রনাথ ঠাকুর

1 Ans মোদের গরব, মোদের আশা - অতুলপ্রসাদ সেন

1 Ans বঙ্গবাণী - আবদুল হাকিম

1 Ans ঝুমকো জবা - ফররুখ আহমদ

1 Ans মজার দেশ - যোগীন্দ্রনাথ সরকার

1 Ans অপব্যয়ের ফল - কৃষ্ণচন্দ্র মজুমদার

1 Ans তুলনা - শেখ ফজলুল করিম

1 Ans কোন্ দেশে - সত্যেন্দ্রনাথ দত্ত