Ask Question - Get Answer

1 Ans খাঁটি সোনা - সত্যেন্দ্রনাথ দত্ত

Asked by AL MaMun (4 Golds) Sunday, 17 Feb 2019, 01:57 PM at (Education Literature)

Please log in to answer, like and save
0
Save 0

<<< Previous
Log in to Answer Next >>>

Answer(s):


সত্যেন্দ্রনাথ দত্ত
খাঁটি সোনা

মধুর চেয়ে আছে মধুর
সে এই আমার দেশের মাটি
আমার দেশের পথের ধূলা
খাঁটি সোনার চাইতে খাঁটি।

চন্দনেরি গন্ধভরা,
শীতল করা, ক্লান্তি-হরা
যেখানে তার অঙ্গ রাখি
সেখানটিতেই শীতল পাটি।

শিয়রে তার সূর্য এসে
সোনার কাঠি ছোঁয়ায় হেসে,
নিদ-মহলে জ্যোৎস্না নিতি
বুলায় পায়ে রূপার কাঠি।

নাগের বাঘের পাহারাতে
হচ্ছে বদল দিনে রাতে,
পাহাড় তারে আড়াল করে
সাগর সে তার ধোয়ায় পাটি।

নারিকেলের গোপন কোষে
অন্ন-পানী' যোগায় গো সে,
কোল ভরা তার কনক ধানে
আটটি শীষে বাঁধা আঁটি।
মধুর চেয়ে আছে মধুর
সে এই আমার দেশের মাটি।

Answered by AL MaMun (4 Golds) Sunday, 17 Feb 2019, 01:58 PM

Please log in to Upvote, Downvote and Report
           

Related Q/A:

1 Ans আদর্শ ছেলে - কুসুমকুমারী দাশ

1 Ans Who is the father of blank verse?

1 Ans খাঁটি সোনা - সত্যেন্দ্রনাথ দত্ত

1 Ans বঙ্গবাণী - আবদুল হাকিম

1 Ans মেঘনায় ঢল - হুমায়ুন কবির

1 Ans খুকি ও কাঠবেড়ালি - কাজী নজরুল ইসলাম

1 Ans মজার দেশ - যোগীন্দ্রনাথ সরকার

1 Ans সাইক্লোন - শামসুর রাহমান

1 Ans স্বর্গ ও নরক - শেখ ফজলুল করিম

1 Ans বৃষ্টি পড়ে টাপুর টুপুর - ছড়া