Ask Question - Get Answer

1 Ans সংকল্প - কাজী নজরুল ইসলাম

Asked by AL MaMun (4 Golds) Monday, 18 Feb 2019, 09:59 AM at (Education Literature)

Please log in to answer, like and save
0
Save 0

<<< Previous
Log in to Answer Next >>>

Answer(s):


কাজী নজরুল ইসলাম
সংকল্প

থাকব না'ক বদ্ধ ঘরে
দেখব এবার জগৎটাকে
কেমন করে ঘুরছে মানুষ
যুগান্তরের ঘূর্ণিপাকে।
দেশ হতে দেশ দেশান্তরে
ছুটছে তারা কেমন করে,
কিসের নেশায় কেমন করে
মরছে যে বীর লাখে লাখে।
কিসের আশায় করছে তারা
বরণ মরণ যন্ত্রণাকে।

কেমন করে বীর ডুবুরি
সিন্ধু সেঁচে মুক্তা আনে,
কেমন করে দুঃসাহসী
চলছে উড়ে স্বর্গপানে।
হাউই চড়ে চায় যেতে কে
চন্দ্রলোকের অচিনপুরে,
শুনব আমি, ইঙ্গিতে কোন
মঙ্গল হতে আসছে উড়ে।
পাতাল ফেড়ে নামব আমি
উঠব আমি আকাশ ফুঁড়ে,
বিশ্বজগৎ দেখব আমি
আপন হাতের মুঠোয় পুরে।

Answered by AL MaMun (4 Golds) Monday, 18 Feb 2019, 09:59 AM

Please log in to Upvote, Downvote and Report
           

Related Q/A:

1 Ans স্বদেশ - আহসান হাবীব

1 Ans Who is the father of English literature?

1 Ans মেঘনায় ঢল - হুমায়ুন কবির

1 Ans স্বদেশীয় ভাষা - রামনিধি গুপ্ত

1 Ans শিক্ষকের মর্যাদা - কাজী কাদের নেওয়াজ

1 Ans কাজের ছেলে - যোগীন্দ্রনাথ সরকার

1 Ans প্রভাতী - কাজী নজরুল ইসলাম

1 Ans পারিব না - কালী প্রসন্ন ঘোষ

1 Ans মজার দেশ - যোগীন্দ্রনাথ সরকার

1 Ans Who is the father of blank verse?